সোনারগাঁয়ে বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ও সকালে পৃথক এ ঘটনা ঘটে। আগুনে দুটি যানবাহনেরই ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় খড়বোঝাই ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী লেনে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরের টেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় ট্রাকটি সড়...