শিক্ষকের মুক্তির দাবিতে আন্দোলন, হামলায় ১০ শিক্ষার্থী আহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে কুমারুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদরের দিকে যাওয়ার সময় একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিকে শিক্ষার্থীদের টানা ছয় দিনের ক্লাস বর্জনে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক...