‘সায়েদাবাদ বাস টার্মিনাল সরলে যানজট কমবে’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। গতকাল বুধবার বিকেলে কাঁচপুর বাস টার্মিনালের কাজ পরিদর্শনের এসে তিনি এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলায় যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকায় যাত্রীদের যাওয়া আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা দ...