যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়া, ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিভিন্ন প্রকল্পে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়া। বুধবার এ পরিকল্পনা ঘোষণা করেন তিনি। তবে সিউল জানিয়েছে, পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ আলাস্কার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের জন্য ৫৪ বিলিয়ন ডলারের পাইপলাইন নির্মাণ এখনো চূড়ান্ত হয়নি। হোয়াইট হাউসের ঘোষণাটি গত বছর ওয়াশিংটনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় নেওয়া ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির অংশ। এর মধ্যে জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলার এবং কৌশলগত বিনিয়োগের জন্য ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের কথা রয়েছে। ওভাল অফিসে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার প্রশ...