পরিবারকে বাঁচাতে লড়াই, এবার কি সামনে আসবে সেই রহস্য
সাত বছর ধরে একটি সত্য বুকের মধ্যে আগলে রেখেছে বিজয় সালগাঁওকর ও তার পরিবার। সেই সত্য গোপন রাখতে কখনও আইনের চোখে ধুলো দিয়েছে, কখনও নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একের পর এক জটিল পরিস্থিতি সামলেছে সে। কিন্তু যতই রহস্যের জাল ঘন হয়েছে, ততই দর্শকের মনে জন্ম নিয়েছে একটি প্রশ্ন– শেষ পর্যন্ত কী হবে বিজয়ের? এবার সেই প্রশ্নের উত্তর নিয়েই ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দৃশ্যম’। এটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের কিস্তির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’। বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও পর্দায় হাজির হচ্ছেন অজয় দেবগন। আগামীকাল মুক্তি পাবে ছবিট...