রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও সন্ধান পাননি। পরে এ বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এন...