বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস প্রতিমন্ত্রীর
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ১২ জন কর্মকর্তা-কর্মচারী। গুরুতর আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম। বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আহতদের সর্...