খুলনায় ছাত্রদল নেতা হত্যাচেষ্টা মামলার পুনঃতদন্তসহ পাঁচ দাবি
খুলনার সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) প্রার্থী ও শাখা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রায়হান বিন কামালকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সব নেতাকে দায়মুক্তি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। গত ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আহমেদ আদালতে প্রতিবেদন জমা দেন। চলতি সপ্তাহে মামলার বাদী রায়হান বিষয়টি জানতে পারেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মামলার চূড়ান্ত প্রতিবেদন বাতিল ও সুষ্ঠু তদন্তের দাবি জানান রায়হান বিন কামাল। তিনি এখন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর অন্য দাবিগুলো হচ্...