পাকিস্তানের কাছে হারের কারণ জানালেন লিটন
পাকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ১৩ ওভারে ১১১ রান করেও খরুচে বোলিংয়ের কারণে জিততে পারেনি লিটন দাসের দল। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান খরচায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচের পর বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসে। তবে অভিজ্ঞ এই পেসারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। মোস্তাফিজের বোলিং নিয়ে প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন, ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’ ম্যাচ কোথায় হাতছাড়া হয়ে...