ফের চুক্তির দাবি ট্রাম্পের, তেহরান বলছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধের চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার জানিয়েছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত হামলা বাতিলের কথা জানান। ট্রাম্পের এই মন্তব্যের পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতির পাশাপাশি অপরিশোধিত তেলের দাম কমে যায়। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং অনুমোদনও পেয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চুক্তির মূল বিষয়গুলোতে আঞ্চলিক মিত্ররা, বিশে...