সাবেক দুই মন্ত্রী ও এক এমপির বাড়ি ভাঙচুর, আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ‘লকডাউন’-এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়। বিএনপির নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী ও এক সাবেক স্বতন্ত্র সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন দিয়েছেন। গতকাল সকালে রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে বুধবার রাতে বরিশালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বা...