সংকীর্ণ প্যাসেজ
এই যাত্রায় তার জন্য কী আশ্চর্য চমক অপেক্ষা করে আছে মিস্টার পি তখন পর্যন্ত কিছুই জানত না। অফিসের লাইন-ম্যানেজার বলেছিলেন–খুব জরুরি একটা নমুনা পার্সেল পল্লবীতে একজনের কাছে পৌঁছে দিতে হবে, এবং এক্ষণই। মেট্রোরেলেই যাতায়াত করে সে। জায়গাটাও তার বাসা থেকে মাত্র তিনটি স্টেশন পর। কাজ শেষে তাকে আর অফিসে ফিরতে হবে না। টিফিন পিরিয়ডে অপ্রত্যাশিতভাবে স্কুল ছুটি হয়ে যাওয়ার মতো ব্যাপার। তাছাড়া বাড়তি যাতায়াত বিল তো দেওয়া হচ্ছেই। রুটটা ভাবতে ভাবতে সে কাগজে একটা রেখাচিত্র এঁকে ফেলে–একটা রেললাইন ধরে ট্রেনের মতো কলমটা এগিয়ে যাচ্ছে দক্ষিণের শুরুর স্টেশন থেকে। পল্লবীতে বাম পাশের প্ল্যাটফর্মে ট্রেনের দরজা...