কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে মাতম
নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এদিকে, হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস কালিয়া শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে চলছে মাতম। দুই হত্যার বিচার চান তাদের স্বজনসহ দলীয় নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে দুই নেতার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ছোট কালিয়া গ্রামে কৃষক দল নেতা শাহীন মোল্যার বাড়িতে গিয়ে দেখা যায়, সবাই লাশের জন্য অ...