ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়
মাঠের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম। কিন্তু মাঠের বাইরে সম্পর্কটা কেবলই বন্ধুত্বের, সৌহার্দের। সেটাই যেন আবারও প্রমাণ করলেন ব্রাজিলের কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোস। সম্প্রতি আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। মেসির খেলার প্রশংসা করে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়। মেসি বর্তমানে লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কার্লোস বলেন, প্রতিবার বিশ্বকাপ এলে মনে হয় আমিও যেন খেলতে নামব। যাদের এমন অনুভূতি হয় না, ত...