গঙ্গা ব্যারাজ: কূটনৈতিক বিধেয় এবং কারিগরি বিধান
গত ১৩ মে ‘একনেক’ বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদিত হওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে বিতর্ক বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবী মহল ছাড়িয়ে জনসাধারণের মধ্যেও ছড়িয়ে পড়েছে। নিজেও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘তাৎক্ষণিক’ মতামত প্রকাশ করেছি। এ ছাড়া চলতি বছরই ‘গঙ্গা ব্যারাজের ভূগোল ও ভূ-রাজনীতি’ শীর্ষক নিবন্ধে এর প্রেক্ষাপট আলোচনা করেছি (সমকাল, ২৫ জানুয়ারি ২০২৬)। গভীরে গেলে দেখা যায়, পক্ষে-বিপক্ষে বিতর্কের জমিন আসলে ভিন্ন। এক পক্ষ যখন ব্যারাজকে দেখছে কূটনৈতিক বিধেয় হিসেবে, তখন অপরপক্ষের বিধানগুলো মূলত কারিগরি। ক....