আত্মীয়ের বাসায় সন্তানসহ দম্পতির মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?
মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে সেখানকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। চিন্ময় দাস নামের এক ব্যক্তির সঙ্গে তার ৬ থেকে ৮ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ রশিতে ঝুলতে দেখা গেছে। বিছানার পাশেই চিন্ময়ের স্ত্রী ইশা দাসের মরদেহ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীকে হত্যার পর চিন্ময় তার শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, চিন্ময় দাসের আত্...