জামিনে মুক্তি, কারাফটকে গ্রেপ্তার শিখরের ভাই হিশাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশাম হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবারও গ্রেপ্তার হয়েছেন। রোববার বিকেল পাঁচটার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আশরাফুজ্জামান হিশাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই। তাদের বাবা মরহুম আসাদুজ্জামানও সংসদ সদস্য ছিলেন। পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন জায়গায় আশরাফুজ্জামান হিশামের বিরুদ্ধে মামলা রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশ...