দাতার নাম বাদ ও কর্মচারীর বেতন বন্ধের অভিযোগ প্রতিষ্ঠাতা পরিবারের
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম দাতা সদস্যের তালিকা থেকে বাদ দেওয়া, আর্থিক অনিয়ম এবং এক কর্মচারীর বেতন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠাতা মরহুম মকবুল হোসেন খানের মেয়ে মনিরা বেগম ও ছেলে হারুন খান। সংবাদ সম্মেলনে তারা বলেন, ১৯৯৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় মকবুল হোসেন খান ৮৪ শতাংশ জমি দান করেন। পরে দাতা সদস্য হিসেবে তার নাম অনিয়মের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের...