পরিবেশ রক্ষায় সুহৃদের আলোচনা
পরিবেশ মানবজীবনের অস্তিত্ব ও বিকাশের মূল ভিত্তি। সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ ছাড়া মানবসভ্যতা অসম্ভব। পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হতে হবে আমাদেরই। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজায়নের বিকল্প নেই। ঈশ্বরদীতে সুহৃদ সমাবেশের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা উঠে এসেছে সুহৃদদের আলোচনায়। বর্ষায় বৃক্ষরোপণ মৌসুমে আগের চেয়ে আরও বেশি গাছ লাগাতে হবে। ‘ঈশ্বরদীর পরিবেশ রক্ষা করতে হবে ঈশ্বরদীর নাগরিকদেরই’–প্রতিপাদ্যে ১১ মে সুহৃদ সমাবেশ ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র যৌথ উদ্যোগে পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাপ্তাহিক...