ভুলে ছড়ায় ভাইরাস
অজানা সাইট ভিজিট করার ক্ষেত্রে সাধারণত সন্দেহ থাকলে তা এড়িয়ে চলা শ্রেয়। তা না হলে ঝামেলার সম্মুখীন হতে হবে। এর কারণ, বহু ধরনের জাল ওয়েবসাইটে এখন দিনরাত ম্যালওয়্যার ছড়ানো হয়। এই ম্যালওয়্যার হলো এক ধরনের বিশেষ দক্ষ ভাইরাস। ছদ্মবেশী সাইট ভিজিট করার পর যে কোনো লিঙ্কে ক্লিক করলে স্মার্টফোন বা ডিভাইসে ভাইরাস প্রবেশের শঙ্কা বহুলাংশে বেড়ে যায়। অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পূরণ করে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আর অ্যাপল আইফোনে অ্যাপ স্টোর। এ দুটি অফিসিয়াল প্লাটফর্ম ছাড়া অ্যাপ ইনস্টলে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ ক্ষতিকারক কোনো অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্...