কারখানা করার স্বপ্নটাই চুরি করে নিয়ে গেল
নরসিংদীতে টেক্সটাইল কর্মকর্তার বাসা থেকে নগদ ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি গেছে। গত শুক্রবার রাতে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার ভাড়া বাসায় ফিরে ভুক্তভোগীরা বিষয়টি জানতে পারেন। দুর্গাপূজার ছুটিতে তারা নেত্রকোনার বাড়িতে গিয়েছিলেন। ভুক্তভোগী সুখন চৌধুরী জেলার বাবুরহাটের শেখেরচর এলাকায় ইভা ডাইংয়ে কর্মরত। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামে। পরিবার নিয়ে পাঁচ বছর ধরে তিনি নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সেবাসংঘ দুর্গামন্দির-সংলগ্ন নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় থাকেন। ডাইং কারখানা স্থাপনের জন্য জমি বিক্রি, নিজের জমানো ও ধার করে রাখা...