আলফাডাঙ্গায় ভয়াবহ আগুন, পুড়ল পাটের ৮ গুদাম
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে অন্তত আটটি পাটের গুদাম ও কয়েকটি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে মজুত প্রায় তিন হাজার মণ পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারের একটি পাটের গুদামে আগুন দেখতে পান লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে...