বাবরকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙলেন তাইজুল
দ্বিতীয় সেশনে বিপজ্জনক হয়ে উঠছিলেন বাবর আজম ও শান মাসুদের জুটি। বাবরকে ফিরিয়ে এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ইনিংসের ৩৫তম ওভারে তাইজুলের ডেলিভারিতে বল তার ব্যাটের হালকা কানা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। এতে ৫২ বলে ১টি ছক্কা ও ৪টি চারে ৪৭ রানে থামেন বাবর। অন্য প্রান্তে শান মাসুদ নিজের ফিফটি তুলে নিয়েছেন। ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। ক্রিজে শান মাসুদের সঙ্গী হয়েছেন সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১০১ রান। এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ...