মেধার লড়াইয়ে নির্বাচিত সেরা দশ
জন্মান্ধ মানুষ কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে? ডিম আগে না মুরগি আগে? মানব ক্লোনিং কেন নিষিদ্ধ? মানুষ দৌড়ালে শ্বাসপ্রশ্বাস বৃদ্ধি পায় কেন? খাদ্য গ্রহণে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অনুস্মরণ করায় শৈবালকে উদ্ভিদ বলা যাবে? বাদুড় বিভিন্ন রোগের জীবাণু বহন করে কিন্তু নিজে আক্রান্ত হয় না কেন? ৮ মে শুক্রবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর জাতীয় উৎসবের প্রশ্নোত্তর পর্বে এমন নানা মজার, সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত প্রশ্নে জর্জরিত হন প্যানেলের শিক্ষকরা। চমকপ্রদ প্রশ্নের উত্তর দেন মঞ্চে উপবিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও বিজ্ঞানীরা। এ ছাড়া, ক্যান্সার চিকিৎস...