পরিত্যক্ত গুদামে চলছে পৌরসভার কার্যক্রম
প্রতিষ্ঠার ২২ বছর পার হলেও নিজস্ব কোনো প্রশাসনিক ভবন পায়নি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভা। দুই যুগ ধরে উপজেলা পরিষদ চত্বরের একটি জরাজীর্ণ পরিত্যক্ত গুদামঘরে চলছে এর দাপ্তরিক কার্যক্রম। ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পৌরসভার স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড, অন্যদিকে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালের ২১ জানুয়ারি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে পৌরসভা গঠন করা হয়। তবে বিভক্তির সময় ইউনিয়ন পরিষদের মূল প্রশাসনিক ভবনটি সীমানা জটিলতার কারণে পৌরসভার ভেতরেই রয়ে যায়। বর্তমানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদর বাজারে অবস্থিত ওই পুরোনো ভবনে চলছে আজমিরীগঞ্জ সদর ইউ...