নারীর চুল কাটার পর শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ৪০ বছর বয়সী এক নারীর মাথার চুল কেটে ও শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, উপজেলার একটি গ্রামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরে ওই ব্যক্তির স্ত্রী, দুই মেয়ে ও ছেলে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে তার ওপর নির্যাতন চালায়। ভুক্তভোগী নারী গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে করাতিপাড়...