আগামী বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা
২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে গত ১৩ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ‘প্রাক-বাজেট আলোচনা: বেসরকারি খাতের প্রত্যাশা’ শিরোনামে এক মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগী ছিল দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোর। সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা বেসরকারি খাতের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তাসকীন আহমেদ সভাপতি, ডিসিসিআই ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজস্ব আহরণ পদ্ধতির অটোমেশন, সহজীকরণ এবং করজাল সম্প্রসারণ একান্ত অপরিহার্য। টেকসই ও স্থিতিশীল আর্থিক খাতের জন্য নীতির আধুনিকায়ন, খেলাপি ঋণ কমানো ও বৈদেশি...