বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় চিত্রপ্রদর্শনী
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ওয়াক ফর বায়োডাইভার্সিটি পদযাত্রা ও বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্ত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। এই আয়োজনের সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এদিন সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে বের হয়ে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করেন সংঠনের সদস্যরা। পরে বিকেল ৪টা থেকে টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী করা হয়। এই আয়োজন উপস্...