গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেননি প্রতিনিধিরা
কলকাতায় শেষ হলো ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। তবে বহুল আলোচিত এই গঙ্গা চুক্তির ভবিষ্যৎ ও পুনর্নবীকরণ নিয়ে বৈঠকের পর প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুই দেশের প্রতিনিধিরা। ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে চলায় এটি ছিল চুক্তি নবায়নের আগে জেআরসির সর্বশেষ বৈঠক। শুক্রবার কলকাতার নিউটাউনের ফেয়ারফিল্ড ম্যারিয়ট হোটেলে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে এই বৈঠক শুরু হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয়। বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহা...