মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা আসামির ডিএনএ নমুনা সংগ্রহ
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ১৭ মে ঢাকার কার্যালয়ে এই নমুনা সংগ্রহ করে। নেত্রকোনা কোর্ট পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ গতকাল শুক্রবার এই তথ্য জানান। কোর্ট পরিদর্শক জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ১০ মে আসামির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। গত ১৬ মে আসামি সাগরকে নেত্রকোনা থেকে ঢাকায় নেওয়া হয়। ১৭ মে সিআইডি অফিসে তার নমুনা নেওয়া হয়। আসামি বর্তমানে জেলহাজতে। আদালত আগামী ২৮ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। মামলার বি...