আশা-নিরাশায় দুলছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শেষ করার প্রস্তাব নিয়ে আলোচনায় অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ। এ নিয়ে সক্রিয়ভাবে দূতিয়ালি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যস্থতায় নেমেছে কাতারও। তাদের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও আইএসএনএ জানায়, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা উপস্থাপনের দুদিন পর তেহরানে ইরানের পররাষ্ট্রমন...