ঈদে ছোটপর্দায় যেসব বড় সিনেমা দেখা যাবে
বাংলাদেশে বছরের দুটি ঈদকেই ধরা হয় সবচেয়ে বড় উৎসব। এই দুই উৎসবে আনন্দের অন্যতম বড় অনুষঙ্গ হয়ে ওঠে সিনেমা। প্রেক্ষাগৃহে গিয়ে প্রিয় তারকাদের নতুন ছবি দেখার আলাদা এক আবেগ থাকলেও নানা ব্যস্ততা কিংবা দূরত্বের কারণে অনেক দর্শকই সেই সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের জন্য ছোটপর্দাই হয়ে ওঠে সবচেয়ে সহজলভ্য বিনোদনের মাধ্যম। তাই প্রতি বছরের মতো এবারও দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বর্ণিল ঈদ আয়োজন। নতুন সিনেমার টিভি প্রিমিয়ার, সাম্প্রতিক আলোচিত ছবি এবং জনপ্রিয় পুরোনো সিনেমা–সব মিলিয়ে দর্শকদের জন্য তৈরি হয়েছে এক পূর্ণাঙ্গ সিনেমা উৎসব। ঈদের বিশেষ আয়োজন নিয়ে এগিয়ে রয়েছে চ্যানেল আই। এবারের ঈদে তারা ৭টি নত...