দিনের প্রথম ওভারেই সাদমানের সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। এতে ১৭ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের ৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাদমান। জশুয়া বিশপের করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২২০ বলের ইনিংসে এখন পর্যন্ত ১০টি চার মেরেছেন এই ওপেনার। সেঞ্চুরির পর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদ্‌যাপন করেন সাদমান। সতীর্থরাও ড্রেসিংরুম থেকে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। এরপর...