উইন্ডিজের শুরুর জুটি ভাঙলেন হাসান
বাংলাদেশের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম ওভারেই ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। তার বলে উইকেটকিপার জাকের আলী অনিকের গ্লাভসে ধরা পড়ে সাজঘরে ফিরেছেন ব্র্যান্ডন কিং। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। তার বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন জন ক্যাম্পবেল। তবে সহজ সুযোগটি কাজে লাগাতে পারেননি নাঈম হাসান। ক্যাম্পবেল তখন ৫ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে আরও দুটি চার মারেন এই বাঁহাতি ওপেনার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি কিং। হাসানের অফ স্টাম্পে...