বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, বাতিল
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। মঙ্গলবার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করতে পারেনি। বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।’ তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মদিনা-চট্টগ্রাম ফ্লাইট বিজি-১৩৮ খারাপ আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে...