ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮৬ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৩৯ জন (সরকারি হাসপাতালে ২৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন)। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৬৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, রংপুরে ৭৮ জন এবং বরিশাল বিভাগে ২২৯ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিবেদ...