ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহীর পথে পথে ‘চিরকুট’
মুক্তির পর থেকে সিনেমাপ্রেমীদের আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র ‘চিরকুট’। এবার দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারে ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ঘুরেছেন ‘চিরকুট’ টিমের সদস্যরা। ১৬ অক্টোবর দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। মুক্তির পর থেকে প্রচারণায় নানা উদ্যোগ নিচ্ছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে আয়োজন করা হয় ঘোড়ার গাড়িতে প্রচারণা কার্যক্রমের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘ...