নরসিংদীতে গোসল করতে না চাওয়ায় শিশুশিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, মাদ্রাসাশিক্ষক আটক
ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক নাজমুস সাকিবকে ইতিমধ্যে আটক করা হয়েছে।