বিপর্যয়ের শঙ্কা সত্ত্বেও বাড়ছে গভীর নলকূপ
বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে পারছে না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ কারণে নাগরিকরা বাসাবাড়িতে গভীর নলকূপ স্থাপন করছেন। দিন দিন এ প্রবণতা বাড়ছে, একই সঙ্গে তাদের চাপের মুখে বিষয়টি আরও সহজ করে দিচ্ছে সিটি করপোরেশন। এখন নগরবাসীর একটি অংশ গভীর নলকূপের জন্য রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি কিছুই দিতে চাচ্ছেন না। সিটি কর্তৃপক্ষ বলছে, তাদের এ দাবি মানা হলে ডিপ টিউবওয়েল স্থাপন আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। এতে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে গিয়ে পরিবেশের ভয়াবহ বিপর্যয় দেখা দেবে। জানা গেছে, ২০২৪ সালে সিটি করপোরেশন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে গভীর নলকূপ ছিল ৬৬৮টি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৯১৮টিতে। অর্থাৎ...