ইসরায়েলে সরকার গঠনের চাবিকাঠি আরবদের হাতে
ইসরায়েলে নির্বাচনের ফলাফলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্পষ্ট কোনো বিজয়ী দেখা যায়নি। ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে ৫৩ এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে ৪৮টি আসন দিয়েছে। আরব দলগুলো পেয়েছে ১৯টি, যা ঐতিহাসিকভাবে সর্বোচ্চ। সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। তবে কোনো জোটই এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে পারার অবস্থানে নেই। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ অবস্থায় পরবর্তী ভোট এড়াতে দলগুলোকে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহু ও আইজেনকোট উভয়েই সরকার গঠনে নিজেদের চেষ্টা অব্যাহত...