ত্যাগের মহিমা উদ্ভাসিত হউক
বৎসরের পরিক্রমায় আসিয়াছে ঈদুল আজহা। বকরি ঈদ নামে পরিচিত এই ঈদের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। বস্তুত প্রিয় সন্তান হজরত ইসমাইলকে (আ.) মহান আল্লাহর নির্দেশে কোরবানির পরীক্ষায় যেভাবে হজরত ইব্রাহিম (আ.) উত্তীর্ণ হইয়াছিলেন, তাহারই ধারাবাহিকতায় বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করিয়া থাকেন। তাই ত্যাগ ও আনুগত্যের নিদর্শন এ ঈদ উদযাপনের মধ্যে জাগতিক ও আধ্যাত্মিক উভয় উদ্দেশ্যই হাসিল হয়। কোরবানির মাংস পাড়াপড়শি-আত্মীয়স্বজনের পাশাপাশি অসহায় ও দরিদ্রদের মাঝে বণ্টন করিয়া দেওয়ার মধ্যেও ব্যক্তির ত্যাগ প্রস্ফুটিত হয়। কোরবানির পশুর চামড়া বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ &n...