ভাসমান স্কুলের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই
চলনবিল এলাকায় সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে সিধুলাই স্বনির্ভর সংস্থা। এই কাজের স্বীকৃতি হিসেবে সংস্থাটি ‘ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫’ পেয়েছে। বুধবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদ...