কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার মো. খালেদের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা কার্যালয়ের কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসির কলকাতা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...