আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’
রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রথম ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান ‘আকিজ মেডিপ্লেক্স’। বুধবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এর মাধ্যমে নির্মাণ, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবাখাতের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও কার্যক্রম শুরু করল আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আকিজ মেডিপ্লেক্সে এআই-নির্ভর আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। পাশাপাশি রোগীদের জন্য হোম স্যাম্পল কালেকশন, স্বয়ংক্র...