শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের পর যা বললেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ ও মারধরের অভিযোগের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যপদ স্থগিতের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। শুটিং সেটে সামিয়া অথৈর সঙ্গে বিরোধ, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক, সদস্যপদ স্থগিতের কারণ এবং গত আট মাসের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের বিষয়টিও। তিশার মতে, পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযো...