ফ্যাসিস্টদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, শিক্ষার্থী-জনতাকে হত্যা, পঙ্গু ও অন্ধ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতিতে ফেরার স্বপ্ন বাস্তব হতে দেওয়া হবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট, যারা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশকে রক্তাক্ত করেছে, আমাদের সন্তানদের রক্তাক্ত করেছে, ভাইদের অন্ধ ও পঙ্গু করেছে, বাংলাদেশে তাদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না, ইনশাআল্লাহ।’ তিন...