কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তার কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শুরু হওয়া উত্তেজনা চলে শনিবার সকাল পর্যন্ত। এ ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে তার বাড়ি ও দলের কার্যালয়ে হামলা চালিয়েছেন। তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে রাতভর বাড়ির বাইরে অবস্থান করেন এই তৃণমূল নেতা। অভিষেকের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থে...