খুচরা ব্যবসায়ীরা করজালে আসছেন, পণ্যের দাম বাড়ার শঙ্কা
দেশে করজাল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথমবারের মতো করের আওতায় আনা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপ করা হবে। গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, এই করের বোঝা যদি সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেইন) মধ্য দিয়ে স্থানান্তরিত হয়, তবে তা ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। ছোট ব্যবসায়ীদের ওপরও করের বোঝা চাপতে পারে। তাদের যুক্তি, খুচরা বিক্রেতারা তাদের মুনাফা ঠিক রাখতে—এই অতিরিক্ত কর পণ্যের মূল্যের সঙ্গে যোগ করবেন। এর ফলে নিত্য ভোগ্যপণ্য,...