জীবননগর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলি ছুড়ে মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিতে তার পায়ে আঘাত লেগেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ধরে নিয়ে যাওয়ার পর তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বড়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মনির হোসেন ওই গ্রামের উত্তরপাড়ার লিয়াকত হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় মনিরসহ কয়েকজন বড়ঘাট সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মনিরের পায়ে গুলি লাগে। পরে তাকে ধরে ভারতে...