এক বছরে ১০ হাজার সমিতির নিবন্ধন বাতিল
দেশে সমবায় আন্দোলনের বিপুল সম্ভাবনা থাকলেও বাস্তবে তা কাজে আসছে না। দেশের এক লাখ ৬৮ হাজার ৭৭১টি সমবায় সমিতির সদস্য এক কোটি ১৩ লাখ ৬১ হাজার ১১৪ জন। এই বিশাল জনশক্তিকে সংগঠিত করে কাজে লাগানো গেলে লাখ লাখ মানুষের জীবনমান বদলে দেওয়া সম্ভব। অথচ আইনি জটিলতা, আর্থিক সংকট, অডিট আপত্তি ও ব্যবস্থাপনাগত দুর্বলতায় অধিকাংশ সমবায় সমিতি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কোথাও সমিতির কার্যক্রম বন্ধ, কোথাও আবার সমবায়ীদের পরিবর্তে বহিরাগতদের নিয়ন্ত্রণে চলছে প্রতিষ্ঠান। জানা গেছে, সমিতিগুলোর নিষ্ক্রিয়তার কারণে ২০২৫-২৬ অর্থবছরে ১০ হাজার ৬৮টি সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৯টি কেন্দ্রীয় এবং ১০ হাজার ৫৯টি প্রাথ...